আদমদীঘিতে চাষ ও বাজারজাত নিষিদ্ধ পিরানহা মাছ চাষ, দুই মাছ চাষীর জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার সান্তাহারে পুকুরে চাষ ও বাজারজাত নিষিদ্ধ পিরানহা মাছ চাষের অভিযোগে দুই মাছ চাষীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনীর গুপোঁতা নামক এলাকায় রেলওয়ে জমিতে পুকুর খনন করে সেই পুকুরে চাষ ও বাজারজাত নিষিদ্ধ পিরানহা মাছ জাল দিয়ে ধরে পাইকারি বাজারে পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। সরেজমিন গিয়ে ওই পুকুর থেকে ১২০ কেজি (৩ মণ) পিরানহা মাছ জব্দ করেন।
এরপর ওই মাছ চাষের অপরাধে দেলোয়ার হোসেনের ৩০ হাজার টাকা এবং ইউসুফ আলীর ১৫ হাজার টাকা জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। ভ্রাম্যমাণ আদালত সাংবাদিকদের জানান, অভিযানে জব্দ করা প্রায় ৩ মণ পিরানহা মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
