দুমকিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া ও মোনাজাত

| আপডেট :  ১৫ আগস্ট ২০২৬, ১১:০৩  | প্রকাশিত :  ১৫ আগস্ট ২০২৬, ১১:০৩

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুমকিতে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে উপজেলার থানাব্রিজ হাওলাদার মার্কেটের সামনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আঃ জব্বার গাজী, উপজেলা বিএনপির সদস্য মোঃ ইউনুস ফরাজি, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বিল্লা প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ইব্রাহীম।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্যে ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ)আলতাফ হোসেন চৌধুরী ও তার সহধর্মিণী সুরাইয়া আক্তার চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল,মহিলা দল,নারী ও শিশু অধিকার ফোরাম,ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত