ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু
| আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৪:৪৫
| প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৩

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় বা একদিনে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৫ জন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২৩ হাজার ৯৭৮ জন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
