জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দুমকিতে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে ৩ জন মৎস্যজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা অব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাউফল ও পটুয়াখালী ও মৎস কর্মকর্তা (রুটিন দায়িত্ব) দুমকি এম এম পারভেজ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি ও মৎস্যজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
