জাতীয় মৎস্য পদক পেলেন আদমদীঘির খামারি এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামে অবস্থিত জি এম এ্যাকোয়া কালচার নামক মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উপজেলার সান্তাহার পৌরসভা শহরের বাসিন্দা বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার পেলেন জাতীয় মৎস্য পদক।
রবিবার (১৬ আগস্ট) জর্জ ইনস্টিটিউট মিনি স্টেড়িয়াম আচমিতা কটিয়াদি কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পদক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক গ্রহন করেন জি এম মৎস্য খামারের স্বত্বাধিকারী বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ করে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত পাঙ্গাশ, কই ও তেলাপিয়া মাছ উৎপাদন করে দেশের জাতীয় মৎস্য ভান্ডার পরিপূর্ণ করতে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে জি এম মৎস্য উৎপাদন কেন্দ্র। এর স্বীকৃতি স্বরুপ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে দেওয়া হলো জাতীয় মৎস্য পদক-২০২৬। মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য এর আগে ২০০২ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে জাতীয় মৎস্য পুরস্কার লাভ করেছিলেন।
জাতীয় মৎস্য পদক ছাড়াও তিনি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে বেশ কয়েকবার মৎস্য পদক অর্জন করেছেন।
জাতীয় মৎস্য পদক-২০২৬ প্রাপ্তির বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে স্থানীয় সাংবাদিকদের বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মৎস্য উৎপাদন করে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি স্বর্ণ পদক প্রদারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
