আদমদীঘিতে মৎস্য পক্ষ উপলক্ষ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

| আপডেট :  ১৮ আগস্ট ২০২৬, ০৮:৫৭  | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২৬, ০৮:৫৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে চারটায় উপজেলা প্রশাসন স্টাফ, উপজেলার সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য চাষি এবং মৎস্য ব্যবসায়ীদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন। আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত