পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিষিদ্ধ সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার অভিযোগে ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানো শিরোনামে অফিস আদেশে বলাহয় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে নাশকতা কার্যক্রমে উস্কানি প্রদানের অভিযোগে শিক্ষক-কর্মকর্তাদের কাজকে “গুরুদণ্ডমূলক অপরাধ” হিসেবে আখ্যায়িত করা হয়। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।
অভিযুক্তরা হলেন- প্রফেসর ড. মো: জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো: ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মোঃ শামীম খান ও সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আমাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
