৪ বছরের শিশু ও স্বামী রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চার বছরের অবুঝ শিশুকে ও স্বামী রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেছেন মিম নামের এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী স্বামী দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বেশ ধুমধাম করেই লাল্টু ও মিমের বিয়ে হয়েছিল। তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্রসন্তান। কিন্তু চার বছরের সেই অবুঝ শিশুকে একা ফেলে অন্য এক যুবকের সঙ্গে মিমের পালিয়ে যাওয়ার বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না এলাকাবাসী। মাকে কাছে না পেয়ে শিশুটি সারারাত কান্নাকাটি করছে, যা দেখে প্রতিবেশীরাও ব্যথিত।
ভুক্তভোগী স্বামী লাল্টু জানান, চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকেন। গত দুই মাস আগে সন্তানকে বাড়িতে রেখে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মিম। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় তিনি নগদ তিন লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। পরে তিনি জানতে পারেন, নোয়াখালীর চাটখিল উপজেলার মনির নামের এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন মিম।
লাল্টু আরও জানান, আগের বিয়ে ও সন্তানের বিষয়টি মিম তার নতুন প্রেমিক এবং ওই যুবকের পরিবারের কাছে সম্পূর্ণ গোপন রেখেছেন। প্রতারক স্ত্রীর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
দুর্গাপুর থানা পুলিশ জানায়, জিডির ভিত্তিতে গৃহবধূকে উদ্ধারের এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
