আদমদীঘির সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

| আপডেট :  ২৫ আগস্ট ২০২৬, ০৪:২৫  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২৬, ০৪:২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় ৬ মাসে এক হাজার বৃক্ষ রোপনের কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। এই কর্মপরিকল্পনার অংশ হিসাবে পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা করা হয়েছে।

সান্তাহার পৌর প্রশাসক ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া, বিএনপির সান্তাহার পৌরসভা শাখার সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক এএমএফ সিদ্দিকী গুড্ডু এহসান, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, পৌরসভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, উপ সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, কর অফিসার শফিউল আলম জেমস, উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা সান্তাহার পৌরসভা শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ পৌর সভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বনজ এবং ফলজ বৃক্ষ মিলে মোট ২১ শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ২১০টি গাছের চারা বিতরণ এবং গাছের পরিচর্যা করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত