দুমকিতে যুবদলের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা

| আপডেট :  ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৩  | প্রকাশিত :  ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৩

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: দুমকিতে যুবদলের অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্ট, জাতীয় পার্টির সক্রিয় লোক দিয়ে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম। বক্তারা যুবদলের অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্ট, জাতীয় পার্টির সক্রিয় লোক দিয়ে কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত