দুমকিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

| আপডেট :  ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৬  | প্রকাশিত :  ৩১ আগস্ট ২০২৬, ০৬:৪৬

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে যুবদলের অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্ট, জাতীয় পার্টির সক্রিয় লোক দিয়ে কমিটির বিরুদ্ধে ষষ্ঠ দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত