ম/র/দেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্সচালক আটক

| আপডেট :  ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৭  | প্রকাশিত :  ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৭

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ উঠেছে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযুক্ত সাগর শেখকে আটক করে পুলিশ।

সাগর শেখ উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে ওই গৃহবধূ নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মারা যাওয়া গৃহবধূর মা জানান, লোহাগড়া থানার মধ্যে অ্যাম্বুলেন্সে রাখা ছিল তার মেয়ের মরদেহ। মধ্যরাতে মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ। তিনি সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
তিনি আরো জানান, বিষয়টি যাতে বাইরে থেকে দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রেখে ছিল সাগর শেখ।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত