চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা মামলা, ধর্ষক গ্রেপ্তার

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সোমবার রাতে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত :নগর এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সি এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২৩) কে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। এঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ৩১ আগস্ট সোমবার রাতে ওই নারী সিরাজগঞ্জে যাবার জন্য ঢাকার কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। এসময় কমলাপুর রেলস্টেশন থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ছাড়ে। কিন্তু সিরাজগঞ্জের টেন মনে করে ভুলক্রমে ওই নারী কুড়িগ্রামগামী ট্রেনের ক্যান্টিন বগিতে উঠে আসছিল। এক সময় ট্রেনের ক্যান্টিনে বসে থাকা ওই নারীকে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন জোরপূর্বক ধর্ষণ করা শুরু করে। এসময় ওই ভুক্তভোগী নারীর আত্মচিৎকারে ট্রেনের অন্য সব যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। সোমবার রাতের ধর্ষণ ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর জেলা সীমানা এলাকায়।

ঘটনার খবর পেয়ে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা যোগাযোগ করলে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন নানা অজুহাতে তথ্য দিতে গড়িমসি করার এক পর্যায়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগ যে এই ধর্ষণ ঘটনার সাথে ট্রেনে কর্তব্যরত দুই পুলিশ সদস্যও জড়িত রয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই নারী তার সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে ট্রেনে কর্তব্যরত দুই পুলিশ সদস্য জড়িত থাকার কথা বললেও রহস্যময় কারণে মামলায় তাদের নাম লিপিবদ্ধ করেননি। মামলার পর গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে মঙ্গলবার থানা পুলিশের স্কট পার্টির পাহারায় বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত