পবিপ্রবি অ্যাগ্রিকালচার ক্লাব নির্বাচন সভাপতি হাদি, সম্পাদক রায়হান

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদে নির্বাচন গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. হাদী রহমান ও সাধারণ সম্পাদক পদে রায়হান হোসেন হীরা নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- দপ্তর সম্পাদক সিহাব ঢালী, অর্থ সম্পাদক মো. সুমিত হাসান জান্নাত, অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর মোহাম্মদ আজমান ইমতিয়াজ মুরাদ, রিসার্চ অ্যান্ড ইনোভেশন কো-অর্ডিনেটর মোহাম্মদ মুনতাসির মাহমুদ, স্টুডেন্ট ওয়েলফেয়ার কো-অর্ডিনেটর মো. রাউফুন ইসলাম, এক্সটেনশন অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন, কালচার অ্যান্ড ইভেন্টস কো-অর্ডিনেটর এস এম শাহরিয়ার, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কো-অর্ডিনেটর মো. মাশরাফি বিন অন্তু, উইমেন্স অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটরফাবিহা বুশরা, চিফ অব স্টাফ সানজিদ হাসান, অ্যালামনাই রিলেশনস অফিসার মো. জুবাইদ হোসেন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার তাওহিদুল ইসলাম মাহিন এডিটোরিয়াল অ্যান্ড পাবলিকেশন অফিসার সাবিহা ইসলাম আশা, রিসোর্স ম্যানেজমেন্ট অফিসার মো. সালমান চৌধুরী শিশির। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রায় দুশত ভোটার ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার ও এগ্রোনমি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গোপাল সাহা বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কৃষি অনুষদের ডিন ও অ্যাগ্রিকালচার ক্লাবের এডভাইজর প্রফেসর এম জহুরুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত