প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, পুলিশ হেফাজতে বাইকচালক

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক বাইকচালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী প্রবেশের পর এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাইকচালক আমাদের হেফাজতে আছে।
বাইকচালকের বিস্তারিত পরিচয় পরে জানাতে পারব।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে।
প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশের পরেই মোড় থেকে বাম দিকের লেনে ওই বাইকচালক প্রবেশের চেষ্টা করেন।
এসময় সেখানে দায়িত্বরত সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে বাইকসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
