সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ফিরোজ আলম

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: বাউফলের কৃতি সন্তান, ঢাকা ওয়াসার তও্বাবধায়ক প্রকৌশলী মো. ফিরোজ আলমকে বাউফলের সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। স্মারক নং বশিবো/ বিঅ/২০২৬/৩১০ তাং০১/০৯/২৬. মো: ফিরোজ আলম বাউফলের মদনপুরা ইউনিয়নের মাছপাড়া গ্রামের মো. এ মহিউদ্দিন মাতব্বরের পুত্র। তিনি সর্বস্তরের জনগণের নিকট দোয়া কামনা করেছেন।

এদিকে এক অভিনন্দন বার্তায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNSR) এর সভাপতি মো: আনিসুর রহমান আনিস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,মো. ফিরোজ আলম কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভীক ও দায়িত্বশীল।

তার মতো একজন দূরদর্শী, প্রজ্ঞাবান ও সজ্জন মানুষকে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। সফল প্রকৌশলী হিসেবে ফিরোজ আলম যেমন মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তেমনি তার জ্ঞানদীপ্ত নেতৃত্ব ও উন্নয়নমুখী চেতনা এ প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত