লিফট রেখে সিঁড়ি বেয়ে ছয়তলায় উঠে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

| আপডেট :  ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫  | প্রকাশিত :  ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫

প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

এর আগে বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এর আগে, প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে নিজ কার্যালয় থেকে হেঁটে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত