দুমকিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুমকি উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ৪টায় উপজেলার থানাব্রিজ থেকে র‍্যালিটি শুরু হয়ে বগা-লেবুখালি মহাসড়ক দিয়ে নতুন বাজার হয়ে উপজেলার পরিষদ মাঠে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মো. মতিউর রহমান দিপু,সাবেক সও-সভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার প্রমুখ। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মো. মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকির আলম মিলন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত