জিয়া হ/ত্যা: গু/লি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে চট্টগ্রামে যান এরশাদ: জিজ্ঞাসাবাদে মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন। আর হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে মেজর (অব.) মোজাফফর হোসেন এ কথা বলেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার মোজাফফর হোসেনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই জিজ্ঞাসাবাদ। আগামীকাল সোমবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনালমোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ২০২৪ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যেসব তথ্য দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
