দুমকিতে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম খোকন মৃধার মতবিনিময় সভা

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উন্নত সমাজ, মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আসন্ন ৪নং আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের সাতানী ৪নং ও ৫নং ইউনিয়নের আংশিক সর্বস্তরের জনগণের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও আলোচনায় সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আশ্রাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম খোকন মৃধা।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মতবিনিময় সভায় বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক মালেক জোমাদ্দার, বিউটি বেগম, নারী নেত্রী হেলেনা খানম, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. জব্বার হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে উন্নত সমাজ, মাদকমুক্ত, সন্ত্রামুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়তে সহায়তা করবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
