দুমকিতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু নির্মূল ও পরিচ্ছন্নতা কর্মসূচি

| আপডেট :  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪  | প্রকাশিত :  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪

 

​দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুমকি উপজেলা যুবদলের উদ্যোগে লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার, মাছ বাজার, সুরক্ষা ডায়গনোস্টিকের সামনে, টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালিত হয়।

​অভিযানকালে এডিস মশার বংশবৃদ্ধি রোধে ফগার মেশিন ও স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে ছেটানো হয়। পাশাপাশি, ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক স্লোগানসংবলিত টি-শার্ট পরিধান ও ব্যানার হাতে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​সমাবেশে যুবদল নেতারা বলেন, ‘ডেঙ্গুর হাত থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধিই সবচেয়ে বড় হাতিয়ার।’ তারা আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং রাতে ও দিনে মশারি ব্যবহারের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। সাধারণ মানুষের সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত