জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১

জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, তেল পাচার হচ্ছে বলে বিকল্প পথ না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে যখন তেলের মূল্যের পার্থক্য বেশি থাকে তখন পাচার রোধ করা সম্ভব হয় না। তাই তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে জ্বালানি তেলের বাজার স্থীতিশীল হলে মূল্য সমন্বয় করা হবে।

সুযোগ থাকলে পূর্বের থেকে তেলের মূল্য কমানো হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত