সিরাজদিখানে আ.লীগের কর্মকাণ্ড প্রতিরোধে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯

সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুন্সিগঞ্জ জেলা যুবদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মো. সোহেল রানার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে জেলা যুবদল, শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মো. সোহেল রানা বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দেশে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বর্তমানে এনসিপি ও জামায়াতও একই পথে হাঁটছে বলে তিনি মনে করেন। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান, বিক্ষোভ মিছিলকে ঘিরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় কিছুসময় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত