ধ/র্ষ/ণে/র শিকার ৬ বছরের শিশুর মৃ/ত্যু: পরিবারের বরাতে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে ২টা ৩০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শিশুটির লাশ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আশুগঞ্জ থানার ওসি মো. শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে অভিযুক্ত জাহিদুলকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
