যুদ্ধ শেষ করতে ইরান কী চায়, ট্রাম্পকে জানালেন পুতিন

| আপডেট :  ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৬  | প্রকাশিত :  ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধ সমাপ্তির জন্য ইরানের শর্তগুলো পৌঁছে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের রাষ্ট্রপতির সঙ্গে সমন্বয় করে, রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন-ইরান সংঘাতের সম্ভাব্য সমাধান সম্পর্কে ইরানি পক্ষের দৃষ্টিভঙ্গি ট্রাম্পকে জানিয়েছেন।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী মাসগুলোতে রাশিয়াকে এক মিলিয়ন টনের বেশি ডিজেল রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার একটি চুক্তি হওয়ার ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে বেড়ে যাওয়া বৈশ্বিক জ্বালানি তেলের দাম কমানোর উদ্দেশ্যে তিনি এই চুক্তি করেছেন।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত