ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারকে বাংলাদেশ অনুরোধ করবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক। এমন ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার করা মামলায় ইতিবাচক ফলাফলের আশা করছে বাংলাদেশ।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হেনস্তার ঘটনাকে বাংলাদেশ সরকার তীব্রভাবে নিন্দা জানানো হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
