আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি একজন ধার্মিক মানুষ এবং মৃত্যুর পর স্বর্গে যাবো। তবে স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন কি না, এমন প্রশ্নে তিনি সরাসরি ‘না’ বলেছেন।রাজনৈতিক খবর পড়ুন
রোববার প্রচারিত সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথাতের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। মৃত্যু ও পরকাল নিয়ে আলোচনার সময় সাংবাদিক জানতে চান, প্রাণনাশের একাধিক প্রচেষ্টা থেকে বেঁচে ফেরার ঘটনা তার নিজের মৃত্যু সম্পর্কে ভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে বলতে গেলে, আমি স্বর্গে যাব। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’
এরপর ডাউথাত জানতে চান, স্বর্গে যাওয়ার শর্ত হিসেবে জেমস কোমি, ন্যান্সি পেলোসিসহ রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘উত্তর হলো—না। আমি সৎ থাকতে চাই, তাই বলছি—না।’ আমি সম্ভবত তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি সত্যিই ঘৃণা করি এবং চিরকালই করব।
সাক্ষাৎকারে ট্রাম্পের এই বক্তব্য উঠে এসেছে রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি তার মনোভাব এবং মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনার সময়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
