পবিপ্রবিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বহিরাগত প্রেমিক প্রেমিকা আটক

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে বহিরাগত দুই প্রেমিক প্রেমিকাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পিছনে ওই প্রেমিক প্রেমিকা গোপনে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় বিশ্ববিদ্যালয় এক কর্মকর্তা তাদেরকে দেখতে পেয়ে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়োজিত আনসারের অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মো. রাকিব।

অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মো. রাকিব জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের পিছনে একটি ছেলে তার বান্ধবীকে নিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয় তারা। আমাদেরকে বিষয়টি জানালে নিরাপত্তা রক্ষীরা তাদেরকে নিরাপত্তা অফিসে নিয়ে আসে। তাদের অভিভাবকদের ডেকে নিয়ে এসে মুচলেকা নিয়ে তাদের কাছে হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের। তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত।

আটক মো. রবিউল ইসলাম বলেন, আমরা দুজন দুজনাকে ভালোবাসি। আমরা ঘুরতে আসছি স্যারেরা আমাদেরকে দেখতে পেয়ে এখানে নিয়ে আসছে। আমাদের ফ্যামিলি আমাদের আলাদা করার চেষ্টা করবে। বিভিন্ন সময় আমাদেরকে টর্চার করছে ফ্যামিলি থেকে। আমরা বিয়ে করতে চাই।

রবিউল ইসলামের বাবা মুহাম্মাদ ইমাম উদ্দীন বলেন, ছেলে মেয়ের এখনো বয়স হয়নি বিবাহ করার। আমার ছেলে এখনো বেকার। আমি আমার ছেলেকে একটি চাকরি দেওয়ার জন্য চেষ্টা করছি। ছেলের চাকরি হলে মেয়ের ফ্যামিলির সাথে কথা বলে বিষয়টি দেখা যাবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত