ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন নতুন রোগী।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনা বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৮, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারা দেশে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৭৪ হাজার ৭১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ৪৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত