কাশীপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: কাশীপুর ইউনিয়নে ৩১.১২.২০২১ খ্রীষ্টাব্দ হয়ে গেলো মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আলহাজ সাইফুল্লাহ বাদল ও বিশেষ অতিথি আলহাজ্ব মোমেন সিকদার এবং ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ জিসান হায়দার উজ্জ্বল ও ৫ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব। আরো উপস্থিত ছিলেন নাজমুল হাসান সাজন ও আল মামুন সোহাগ সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি মহল্লায় এমন একটি অনুষ্ঠানে সমাজের মানুষের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। প্রতিটি বাচ্চা তাদের মেধা বিকাশের সুযোগ পায়। তাই আমরা আগামীতেও এমন অনুষ্ঠান করবো সবাইকে পাশে নিয়ে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
