মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই জনের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন।
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল’র পরিদর্শক চন্দন গোপাল বলেন-
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ’র নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজা সহ দুইজন আটক করে।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের দুই ছেলে রঞ্জু ফকির (ওরফে রুন্জু)(৪০) ৮ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং আজিজুল হক (৩৭) ৩ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
