শেখ হাসিনা তার দূরদর্শীতার মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছেন: আবদুস সোবহান গোলাপ এমপি

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২৩, ১১:৫১  | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২৩, ১০:৫৮

মো. সবুজ খান, সংবাদদাতা মাদারীপুর থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন

তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য আজ দেশের জনগণের মুখে মুখে। তাই জনগণ এখন আওয়ামী লীগ সরকারের উপর আস্থাশীল। জনগণ বুঝে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ভাল থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।

পরে কেক কেটে নেতাকর্মীদের সাথে বঙ্গবন্ধুর ২য় পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মদিন পালন করেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবাহান গোলাপ এমপি

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ সরদার,  কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম হোসেন, ডাসার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার সহ মাদারীপুর-৩ আসনের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত