প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মীর কবির হোসেন

আল আমিন কবির, সোনারগাঁও: গত ৭ মে কয়েকটি টিভি চ্যানেলসহ জাতীয় পএিকা, অনলাইন নিউজ পোর্টালে’ সোনারগাঁয়ে জোর পূর্বক মুক্তিযোদ্ধার জমি দখল’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন মীর কবির হোসেন।
বুধবার (১০ মে) এক প্রতিবাদ লিপিতে মীর কবির হোসেন বলেছেন, সোনারগাঁয়ে জোর পূর্বক মুক্তিযোদ্ধার জমি দখল শিরোনামে ভূমি দস্যু, ডাকাত বাহিনী বলে আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মীর কবির হোসেন গণমাধ্যমকে জানান- প্রকৃত ঘটনা হচ্ছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের নারায়ণদিয়া এলাকায় আমি সহ আমার ব্যবসায়ীক পার্টনাররা জমির প্রকৃত মালিক গনদ্বয় ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড লাগনোর ঘন্টা খানেক পর প্রতিপক্ষরা তা তুলে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়ে বিভিন্ন গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে।
সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নারায়ণদিয়া চরসফিকা মৌজায় আর এস ৬ নং খতিয়ানের আব্দুল মালেক ৩ একর ১৪ শতাংশ মালিক থাকিয়া মৃত্যুবরণ করিলে ২ পুত্র, ২ কন্যা ও স্ত্রীকে ওয়ারিশ রাখিয়া গেলে এক পুত্র নুরুল ইসলাম ৭৮. ৫০ শতাংশ জমির মালিক হয়। এক কন্যা মাহেলা বেগম ৩৯. ২৫ শতাংশ মালিক হয়। তাদের বাবার ওয়ারিশ সূত্রে দুজন মিলে মোট ১ একর ১৭.৭৫ শতাংশ মালিক হন। এছাড়াও নূরুল ইসলাম ১৯৫৯ সালে ক্রয় সূত্রে দলিল মূলে ১২৯ শতাংশের মালিক হয়ে তাহার নামে আর এস রেকর্ডভূক্ত হন।
এদিকে নূরুল ইসলাম পৈত্রিক ওয়ারিশ সূত্রে ৭৮.৫০ শতাংশ ও রেকর্ডীয় দলিল মূলে ১২৯ শতাংশ মোট ২ একর ৭. ৫০ শতাংশ ও মাহেলা ৩৯. ২৫ শতাংশ সহ ২ একর ৪৬. ৭৫ শতাংশ জমি আম মোক্তার দলিল মূলে মালিক হয়ে আলমগীর গং ওই জমিতে সাইনবোর্ড সাঁটাতে গেলে প্রতিপক্ষ আলী আকবর, আশরাফ, আনিছুর রহমান খোকন ও মাহফুজ রহমান সাইনবোর্ড ভেঙে ফেলে প্রাণ নাশের হুমকি দেয়।
একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া কাগজ তৈরি করে নিজেকে দাবি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমাকে সামাজিক, ভাবে হেয়প্রতিপন্ন করায় লিপ্ত তারা।
দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে টিভি চ্যানেল সহ অনলাইন ও জাতীয় পত্রিকাগুলো বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।
উক্ত গনমাধ্যমে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কতিপয় সুবিধাবাদীরা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত।
তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে তারা সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে রাজি আছেন। তারা বলেন, তারা সুপরিচিত।
অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মীর কবির হোসেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
