সোনারগাঁওয়ে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ মে) দিনভর সোনারগাঁয়ের ৫টি এলাকায় মোগরাপাড়া, পিরোজপুর ও সনমান্দী ইউনিয়নের ১৫ গ্রামের ৫ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস সোনারগাঁ বিপনন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম।
তিনি বলেন, ‘উপজেলার তিনটি ইউনিয়নের ১৫ গ্রামের অবৈধ গ্যাস ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই সোনারগাঁয়ের সকল অবৈধ গ্যাস সংযোগ কার্যক্রম সম্পন্ন হবে।’
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁ থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলি তৌফিকুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
