রূপগঞ্জে উপনির্বাচনে ১৬ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা

| আপডেট :  ১৮ মে ২০২৩, ০৬:৪৮  | প্রকাশিত :  ১৮ মে ২০২৩, ০৬:৪৮

আবু কাওছার মিঠু, রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

রিটার্নিং কর্মকর্তা তাজাল্লি ইসলাম বলেন, প্রার্থীদের সকল তথ্য সঠিক হওয়ায় ১৬ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- সমসের আলী খান, জয়নাল আবেদীন, মো. শাহাবুদ্দিন, রবিন, ইব্রাহিম মোল্লা, মো. আনোয়ার হোসেন, মোঃ খলিলুর রহমান, মো. নূর আলম, জহিরুল ইসলাম, আবিদ হাসান চাঁন মিয়া, মো. ইব্রাহিম, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, মো. আল আমিন ও মো. বাবুল।

আগামী ২৭ মে প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ ও ১২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ বজলুর রহমান মৃত্যুর বরণ করার কারনে এ ওয়ার্ডটির সদস্য পদ শূন্য হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত