নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁও আসনটি পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর আ.লীগ

| আপডেট :  ২১ মে ২০২৩, ০৭:২৮  | প্রকাশিত :  ২১ মে ২০২৩, ০৭:২৮

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ -৩ – সোনারগাঁও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে সোনারগাঁয়েরা জনৈতিক দলগুলো।

সোনারগাঁয়ে ইতি মধ্যেই বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া।

নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁও আসনটি পুনরুদ্ধার করতে বদ্বপরিকর আওয়ামী লীগ
ভোটারদের মন জয় করতে নানান রকম প্রতিশ্রতি দিচ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা তবে হামলা মামলার কারনে কোনঠাসা হয়ে পরেছেন অন্যতম প্রতিদ্বন্দ্বী দল বিএনপি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩-সোনারগাঁও আসনটি সোনারগাঁও আওয়ামী লীগ পুনরুদ্ধার করতে বদ্বপরিকর হলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মহাজোটভুক্ত হওয়ায় বার বার হোচট খেতে হচ্ছে প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মহাজোট ভুক্ত হওয়ায় পর পর দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনারগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচীত হন জাতীয় পার্টির প্রভাবশালি নেতা লিয়াকত হোসেন খোকা,

আরেক দিকে বিএনপির সম্ভ্যাব্য প্রার্থীরা তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তর দিকে নির্বাচন নাকি সরকার বিরোধী আন্দোলন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিজেদের মধ্যে, এদিকে সোনারগাঁও আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকায় দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন অনেকেই। সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে পথে ঘাটে ব্যানার ফেস্টুন সাটিয়ে ভোটারদের দ্বারস্ত হচ্ছেন।

অপর দিকে বিএনপি-র প্রার্থীদের অপেক্ষা করা ছাড়া নির্বাচনমুখী হওয়ার তেমন কর্মকান্ড নেই বললেই চলে, তবে আগামী ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে নিয়ে কেন্দ্রীয় নানান, কর্মসূচীর মাধ্যমে কৌশলে ভোটের প্রচার ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা, নারায়ণগঞ্জ-৩- সোনারগাঁও আসনে ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের একাধীক প্রার্থী মাঠে সক্রীয় রয়েছে তাদের মধ্যে, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, কেন্দ্রীয় উপকমিটির সদস্য,দীপক কুমার বনিক,কেন্দ্রীয় সাবেক ছাত্র লীগ নেতা এ,এইচ,এম মাসুদ দুলাল, সাবেক এমপি মোবারক সাহেবের পুএ এরফান হোসেন দীপ, সহ অনেকে, কে পাবেন নৌকার টিকেট এনিয়ে সম্ভ্যাব্য প্রার্থীদের মাঝে রয়েছে উদ্বেগ।

এবিষয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের কাছে নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁও আসনের তৃনমূলের পছন্দের নৌকা প্রতিকের যোগ্য প্রার্থীকে এবিষয়ে জানতে চাইলে তিনি প্রথমেই সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত সাহেবের পুএ সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নামটি বলেন, তিনি বলেন রাজপথের লড়াকু অগ্রসৈনিক কায়সার হাসনাত সব সময় দলীয় কর্মসূচী পালনে সচেষ্ট ছিলেন, তৃণমৃল সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগকে সব সময় এগিয়ে নিতে কাজ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কায়সার হাসনাতের নেতৃত্বে সোনারগাঁও আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন, তিনি বিগত দিনে চারদলীয়জোট সরকারের সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন,সোনারগাঁও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ তৃনমূলের নৌকার মাঝি হিসেবে কায়সার হাসনাতই যোগ্য প্রার্থী বলে গনমাধ্যমকে জানান, এই বর্ষিয়ান নেতা-

তবে জোর জনসংযোগ অব্যাহত রেখেছেন সবাই

নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁও আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রভাবশালি এমপি লিয়াকত হোসেন খোকা, আবারো লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত বলে ভোট চেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশে ভোট চাইতে দেখা গেছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকারব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর এবং জাতীয় পার্টি এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে আমরা অংশ নেব।’ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদও এ সময় একমত পোষণ করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ এ প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে জোটের বিষয় আসবে কেন? আর জোট হবে কি হবে না, সেটি নির্বাচনের আগে বোঝা যাবে। তবে জাতীয় পার্টির সঙ্গে একটি আন্ডারস্ট্যান্ডিং হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের ঢাকা মহানগরের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির এখন কোনো জোট নেই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করছে।

আগামীতে তাদের সঙ্গে জোটবদ্ধ আওয়ামী লীগ হবে কি না, সেটি সময় বলে দেবে। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতারা দেখা করেছেন, তাদের পার্টিকে শক্তিশালী করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আমাদের ১৪ দলীয় জোট রয়েছে। আমরা ১৪ দলীয় জোটকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে অংশ নেব। তবে নির্বাচনি ইস্যুতে জাতীয় পার্টির সঙ্গে আরও আলাপ-আলোচনা হবে।

জাপার সঙ্গে জোট নিয়ে একই ধরনের মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদ

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত