মাদারীপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে গৃহীত স্কিম সম্পর্কে অবহিতকরণ সভায় আব্দুস সুবহান গোলাপ এমপি

রিপোর্ট মোঃ সবুজ খান, মাদারীপুর থেকে: মাদারীপুর কালকিনিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গৃহীত স্কিম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১ টার উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজনে আধুনিক অডিটোরিয়ামের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি বলেন, বর্তমান সরকারের আমলে মসজিদ, মাদ্রাসা, মন্দিরের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মৃধা কালকিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম কালকিনি থানার অফিসার ইনচার্জ শামিম হোসেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক লোকমান সরদার কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনির হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওযাহিদুজ্জামান আব্দুল হাই লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বেপারী বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও কমিটির সদস্যবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
