দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ

| আপডেট :  ১০ আগস্ট ২০২৩, ০৬:৩২  | প্রকাশিত :  ১০ আগস্ট ২০২৩, ০৬:৩২

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে: সোনারগাঁ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩’-এ সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট ) প্রতিযোগিতায় সেরা বক্তা হিসাবে নির্বাচিত হয়েছে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের দলনেতা- সানজিদা ইসলাম। বিতর্কের বিষয়: নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে।

চূড়ান্ত বিতর্কে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ দল এবং সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ বিপক্ষ দল হিসেবে যুক্তির তুবড়ি ছুটায়।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত টানা চলা এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে জনাব কাজল দেওয়ান পাল। সভাপতিত্ব করেছেন, আয়োজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সম্মানিত পরিচালক জনাব আমিনুল ইসলাম।

সকলে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজয়ী সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদেরকে উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত