দুমকীতে ইউপি সদস্যের দোকান ভাংচুর, লুটপাট ও জবরদখল করে মিথ্যা মামলার অভিযোগ

| আপডেট :  ২৫ আগস্ট ২০২৩, ১০:৪৯  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২৩, ১০:৪৯

দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি: দুমকীর পীরতলা বাজার ব্যবসায়ী বণিক সমিতির পরিবেশ বিষয়ক সম্পাদক ও মুরাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন খানের দোকান ঘর ভাংচুর ও জবরদখল করে হয়রানি করার অভিযোগ করেন শহিদুল ইসলাম ও পারভিন বেগমের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টায় দুমকী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫নংশ্রীরামপুর ইউনিয়ন পরিষদ থেকে বাজার মসজিদের পূর্ব পাশে ২০১৪ ইং সনে ১৯/১৮ ফুট জায়গা ২টাকা হিসেবে ৬৮০ টাকা প্রতি মাসে পরিশোধ করার শর্তে চুক্তিপত্র করে মেসার্স ইমরান স্টোর নামে ফ্লেক্সিলোড গ্যাস ও ফলের ব্যবসা করে আসছিলাম।

গত ২৬ শে আগস্ট ২০২২ ইং তারিখ সন্ধ্যায় সন্ত্রাসী শহীদ ও পারভিন সহ ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার দোকান ঘরটি ভেঙ্গে ফেলে যার পরিপ্রেক্ষিতে পিরতলা বাজার ব্যবসায়ী সমিতি মানববন্ধন পালন করে।

গত ৩রা আগস্ট ২০২৩ ইং তারিখ সকালে আমার দোকানের গ্যাসের মালামাল ঠিক করতে গেলে সন্ত্রাসী শহীদ ও পারভীন নিজেদের ঘরের মালামাল তছনছ করে আমাকে সহ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খান ও সাবেক সহ-সভাপতি মিরাজ খন্দকারের নামে দুমকী থানায় মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে।

লিখিত বক্তব্য তিনি আরও বলেন, সহিত ও পারভীনের চলাচলের পথে দোকান ঘর তুলে (লাল সবুজ) ৩ লক্ষ টাকা এ্যাডভান্স নিয়ে মাসে ১০ হাজার টাকা ভাড়া দিচ্ছে। এখন তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচুর করে আমাকে মামলা দিয়ে হয়রানি করছে।আমি এর প্রতিকার চাচ্ছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত