সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের গেইট তৈরি করে দিলেন আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে: সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের গেইট তৈরি করে দিলেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে মোগড়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাবিলগন্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরের প্রবেশদ্বারে নতুন একটি গেইট তৈরি করে দিয়ে সনাতন ধর্মের লোকজনের প্রশংসায় ভাসছেন নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
বিগত দিনেও বিভিন্ন ধর্মের লোকজনের ধর্মীয় উপাসনালয়সহ সামাজিক কাজে নিজেকে উৎসর্গ করেন এসময় এলাকার হিন্দু সমপ্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
