সোনারগাঁও প্রেস ক্লাবের ৩ যুগ পূর্তি উদযাপন

| আপডেট :  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫  | প্রকাশিত :  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: আনন্দঘন পরিবেশে সোনারগাঁও প্রেস ক্লাবের ৩ যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার ছিল সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর। ১৯৮৭ সালের এ দিনে সোনারগাঁও প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলা পরিষদ সংলগ্ন উদ্ভবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যরা আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করে।

আলোচনায় অংশ নেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মাসুম মাহমুদ, দীপন সরকার, আনিসুর রহমান, হীরালাল বাদশা, মাজহারুল ইসলাম, আবুল বাসার, কবির হোসেন, হুমায়ন কবীর, রুবেল মিয়া, মাসুদ হাসান, শাহরুখ আহমেদ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মশিউর রহমান। আলোচনা শেষে কেক কাটা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত