দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

| আপডেট :  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮  | প্রকাশিত :  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় থানা ব্রিজ এলাকায় বেল্লালের পার্টসের দোকান সংলগ্ন সড়ক থেকে দুই যুবককে আটক করে থানা পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মো. তানজিল ওরফে তানভির হাওলাদার (১৭) ও হাবিব বয়াতি (২৭) নামের দুই যুবককে আটক করে তাদের তল্লাষী করে ২৫ গ্রাম গাঁজা ও ৮পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক তানজিমের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কুরিপাইকা এলাকায়। তার পিতার নাম ইউনুস হাওলাদার এবং হাবিব বয়াতিড় বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার পিতার নাম সিদ্দিক বয়াতি।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, এদের নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত