কায়সার- মাসুমের নেতৃত্বে প্রকম্পিত হবে নারায়নগঞ্জের রাজপথ সমাবেশ মহাসমাবেশে

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: স্বাধীনতা বিরোধী দেশি- বিদেশী অপশক্তির বিরুদ্ধে দেশ বাঁচাও, স্লোগানে দেশ প্রেমিদের ঐক্যর আহবানে-
নাঃগঞ্জের রাজপথ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রকম্পিত হবে সমাবেশ মহাসমাবেশে রুপান্তরিত হবে বলে জানান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
আজ ১৬ ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জ -৪- আসনের সংসদ সদস্য একে শামিম ওসমানের নেতৃত্বে নারায়নগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনি: সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের
নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ দশ হাজার নেতাকর্মী নিয়ে নারায়নগঞ্জে আজকে উপস্থিত থাকার তথ্য পাওয়া যায়।
এরই মধ্যে সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মহাসমাবেশে অংশ নেয়ার জন্য প্রস্তুতি সভার আয়োজন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।
মহাসমাবেশের বাহন হিসেবে বিশাল লঞ্চে করে একসাথে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দিতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রি আসাদুজ্জামান কামাল এমপি, প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
এই বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রতীক পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উন্নয়নের এ বাংলাদেশকে আবার পিছনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি-জামায়াত আবারো চক্রান্ত, ষড়যন্ত্র শুরু করেছে। তাদেরকে রুখে দিতেই আমাদের সমাবেশ। সমাবেশ সফল করার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ সকল বীর মুক্তিযোদ্ধাগন সমাবেশে অংশ নিবে।
দশহাজার নেতাকর্মী র ব্যতিক্রমী আয়োজনে আজকের সমাবেশ মহাসমাবেশে রুপান্তরিত করতে নারায়নগঞ্জের রাজপথ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রকম্পিত হবে বলে জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
