ইউটিউব দেখে তরমুজ চাষে সফল সিলেটের আসিক

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে অসময়ে তরমুজ চাষ করে বাজিমাত করেছেন আশিকুর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তিনি।
আশিকের বাড়ি উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরবাগ পশ্চিম গ্রামে। তিনি গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার শিক্ষার্থী।আশিকুর রহমান জানান, গত বছর পরীক্ষামূলক অল্প জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেন তিনি। লাভজনক হওয়ায় এ বছর দ্বিগুণ জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। তরমুজ চাষে তাঁর এ সফলতার খবর এখন এলাকার মানুষের মুখে মুখে। একই মাঠে তিনি চাষ করেছেন ‘ব্ল্যাক বেবি ’ ‘গোল্ডেন ক্রাউন’ ‘ইওলো গোল্ড’ ও ‘পাকিজা’ রকমেলোন জাতের তরমুজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশের খুঁটি ওপরে চিকন দড়ি দিয়ে জালের মতো তৈরি করা হয়েছে মাচা। মাচায় ঝুলছে চার রঙের তরমুজ। সাদা জালি ব্যাগ দিয়ে রশিতে বেঁধে রাখা রয়েছে প্রতিটি তরমুজ।
কিছু তরমুজ পরিপক্ক হওয়ায় বিক্রির উদ্দেশ্যে আলাদা করে কেটে রাখছেন বাগানের মালিক আশিক।আশিকুর রহমান বলেন, ‘মালচিং পেপারের দাম অনেক বেশি। তরমুজের বীজসহ সবমিলিয়ে তার খরচ পড়েছে ৩৫ হাজার টাকা। ৩৩শতক জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করছে। ব্যাপক আকারে তরমুজের চাষাবাদ করতে তিনি উপজেলা কৃষি অফিসের সহযোগিতা চান। নিজস্ব জমি থাকলে আরও বেশি জায়গা নিয়ে তরমুজ চাষ করতে পারতেন বলেও জানান আশিক।’
মালচিং পদ্ধতিতে আশিকের তরমুজ বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছেন লোকজন। কারণ,এ অঞ্চলে নতুন এ পদ্ধতিতে তরমুজ চাষ আশিকুর রহমানই প্রথম শুরু করেন। তরমুজ চাষ ছাড়াও মালচিং পদ্ধতিতে এবছর শষাও চাষ করছেন এই তরুণ। নিজের পাশাপাশি এই কাজে অন্যদেরও আগ্রহী করার চেষ্টায় এই তরুণ উদ্যেক্তা। নতুন পদ্ধতিতে তরমুজ চাষে সফল হওয়ায় আশিকের পরিবারের লোকজনও খুশি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
