দুমকী উপজেলা বিএনপি সভাপতির মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)দুমকী উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমানের মাতার রুহের মাগফেরাত কামনায় দুমকীতে বিএনপির উদ্যাগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য এ্যাড.মজিবুর রহমান টোটন, সদস্য মোঃ মিজানুর রহমান, খন্দকার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সহ- সভাপতি আমির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু প্রমূখ। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান। মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করা হয়। এ সময় উপজেলা বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল,মহিলা দল, কৃষকদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের মাতা মোসাঃ নুরজাহান বেগম গত ২৮ সেপ্টেম্বর রাতে ঢাকা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
