কাঁচপুরের শান্তি সমাবেশ সফল করতে সোনারগাঁও আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে – ১৩ই অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সফল করার লক্ষে,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগেরবর্ধিত ও প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়।
৫ ই অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কায়সার হাসনাতের মোগড়াপাড়াস্থ (হাসনাত ভিলা) র বাসভবনে বর্ধিত ও প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ কায়সার হাসনাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনি:সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ: সোহাগ রনি,মোস্তাফিজুর রহমান মাসুম,প্রচার সমপাদক মোস্তফা কামাল নিলু,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য, গাজী মুজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলি হায়দার, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,আরিফ হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, আসিফ আহমেদ আনিস, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মোশাররফ হোসেন মেম্বার সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
