দুমকিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলম কে আটক করেছে দুমকি থানা পুলিশ।
রবিবার (২৩ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া খেয়া ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আংগারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউসুফ খানের ছেলে জাহিদুল ইসলাম (২৮) আংগারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করে বলেন, অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
