কেরানীগঞ্জে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

| আপডেট :  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯  | প্রকাশিত :  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪

 

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর রিয়াজ চত্বরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)বিকেলে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহীদ রিয়াজ চত্বর। সেখান থেকে মিছিলটি আটি জয়নগর, আটি বাজার, বামুনসুর ও খোলামোড়া হয়ে নড়ন্ডির মোড়ে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে। সেনা সদস্যদের হত্যার বিচারও এখানে হবে। তার অপকর্মের সাজা তাকে পেতেই হবে। আপনারা ধৈর্য ধরেন, তার করুণ পরিণতি দেখতে পাবেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে একেক সময় একেক কথা বলে নেতা-কর্মীদের উস্কানি দিচ্ছেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এর পরিণাম ভাল হবে না।

বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি কেরানীগঞ্জের রাজপথ মিছিলে মিছিলে কম্পিত হয় পুরো এলাকা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত