নিবেদিত প্রাণ বিএনপি নেতা নাসির আহমেদের জানাজা অনুষ্ঠিত

| আপডেট :  ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪৮  | প্রকাশিত :  ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪৮

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: আজ মঙ্গলবার (৮ মার্চ)ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাসির আহমেদের জানাজা রসুলপুর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষজন অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, “নাসির আহমেদ ছিলেন দলের একজন বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ কর্মী। বিগত ১৬ বছর ধরে তিনি নানা নির্যাতন ও জুলুম সহ্য করেও বিএনপির পতাকা ধরে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে দল একজন সত্যিকারের সংগ্রামী নেতাকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।”

এছাড়া উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক গাজী বিল্লাল, শাহরিয়ার রাসেল শুভ্র,ওয়ালিউল্লাহ সেলিম, আলমগীর খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

উল্লেখ্য, গত ৩ মার্চ ধলেশ্বরী টুল প্লাজায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন নাসির আহমেদ। এরপর হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে গত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, মা, ভাইবোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দলের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত