কেরানীগঞ্জে এক মাস ধরে নিখোঁজ হাফেজ তাহমিদুল

| আপডেট :  ০৯ আগস্ট ২০২৫, ০৩:৫৯  | প্রকাশিত :  ০৯ আগস্ট ২০২৫, ০২:৪৭

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কোরআনের হাফেজ তাহমিদুল ইসলাম (১৫) গত এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। ছেলে হারিয়ে যাওয়ার পর থেকে দুঃশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটছে তার পরিবারের।

নিখোঁজ তাহমিদুল দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ও আড়াকুল জামিয়া হাকিমুল উম্মত মাদ্রাসার ছাত্র। তার বাবা আজিজুল হক বাবলা জানান, গত ১২ জুলাই সন্ধ্যায় তাহমিদ মাদ্রাসা থেকে বাসায় আসে। ওই সময় ঘরের ড্রয়ারে রাখা ১ লাখ টাকা নিয়ে বেরিয়ে যায়। রাত ১টার দিকে বাসায় ফিরলেও টাকার ব্যাপারে কিছু না বলে চুপ থাকে। পরে সবাই ঘুমিয়ে পড়লে ভোরে আবার বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

আজিজুল হক বাবলা বলেন, “১ লাখ টাকা ও কি করেছে জানি না। আল্লাহই জানেন ছেলে আমার কোথায় আছে, কেমন আছে। ছেলেকে ফিরে পেতে আমি সবার সহযোগিতা চাই।”

ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। তবে এখন পর্যন্ত তাহমিদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত